ব্রাহ্মণবাড়িয়ায় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের দ্বিতীয় দ্বিবার্ষিক সম্মেলন হলো গত শনিবার। ওই দিন সন্ধ্যায় স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কোষাধ্যক্ষ সোহরাব উদ্দীন এবং প্রবীণ সংগীতশিল্পী সন্ধ্যা রায়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনায় অংশ নেন রুবা রহমান, অন্তরা রহমান, পীযূষ কান্তি আচার্য, মণিকা আচার্য, পপি দেবনাথ, সোমা পাল, অনামিকা দত্ত, মনসুরা বেগম, সাইদা হোসেন, মিতা পাল, মল্লিকা বিশ্বাস এবং জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পীরা।