ব্রিটনিকে ছাড়িয়ে মল্লিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমাদের সবচেয়ে বড় পাপারাজ্জি ওয়েবসাইট হলিউড ডট টিভি। এই ওয়েবসাইটের স্বত্বাধিকারী শিরাজ হাসান। বলিউডের অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের ঘনিষ্ঠ বন্ধু এই শিরাজ হাসান। তাই প্রচারের দিক থেকে বন্ধুর ওয়েবসাইটের কারণে বেশ সুবিধাও পান তিনি। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, শিরাজের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই বাড়তি প্রচারণা পাচ্ছেন মল্লিকা। এমনকি প্রচারণায় মল্লিকাকে ইউটিউবও ব্রিটনি স্পিয়ার্স ও লিন্ডসে লোহানের চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে বলেও ধারণা করা হচ্ছে।সাম্প্রতিক সময়ে মল্লিকার কান চলচ্চিত্র উৎসবে যোগদান এবং সেখানকার নানা অনুষ্ঠানের তথ্যসংবলিত ভিডিও এবং ফিচার গুরুত্বের সহিত প্রকাশ করেছেজানা গেছে, হলিউডে টিকে থাকার জন্য মল্লিকাকে পেশাদার কোনো পাপারাজ্জির সহায়তা নেওয়ার প্রয়োজন নেই। কারণ পশ্চিমাতেও মল্লিকাকে ভালো প্রচারণা দেওয়ার সক্ষমতা রয়েছে বন্ধু শিরাজ হাসানের।