ব্রিটনিকে নিয়ে জ্বালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপদেই পড়েছেন সাইমন কাওয়েল। ব্রিটনি স্পিয়ার্সকে ‘দ্য এক্স ফ্যাক্টর’-এ ডেকে এনে যেন খাল কেটে কুমিরই এনেছেন তিনি! এরই মধ্যে তরুণ সংগীত প্রতিভা অন্বেষণের এই অনুষ্ঠানের বিচারক হিসেবে ব্রিটনিকে গুনে দিয়েছেন দেড় লাখ ডলার। তবে শুটিং চলাকালে দুবার নিজের আসন থেকে উঠে গিয়ে পুরো ব্যাপারটাই কেচে দিয়েছেন এই তারকা। সাইমনের ঘনিষ্ঠ এক সূত্র জানাল, টেক্সাসের অস্টিনে প্রথমবার আসন ছেড়ে চলে গিয়েছিলেন ব্রিটনি। ঘটনাটি ঘটেছিল এক উদ্ধত প্রতিযোগীর আচরণের প্রতিবাদ জানাতে গিয়ে। ব্রিটনির পাশাপাশি সেবার অন্য বিচারকেরাও আসন ছেড়ে দিয়েছিলেন। তবে তারপর আরেকবার একই কাজ করলেন ব্রিটনি। ফলে তাঁকে নিয়ে বিপাকেই পড়েছেন সাইমন। ব্যাং শোবিজ।