ব্রিটনিকে শ্রদ্ধা জানাবেন ম্যাডোনা ও গাগা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে এমন সম্মান বা শ্রদ্ধা শুধু একজনকেই জানানো হয়েছে। তাও খ্যাতিমান সেই মানুষটির মৃত্যুর পর পর। তিনি প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসন। এবারও এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিখ্যাত আরেক ব্যক্তিত্বকে সম্মান জানানো হবে। তবে তিনি মৃত নন, জীবিত। আর বয়সেও নবীন। তিনি পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। এ মাসেই লস অ্যাঞ্জেলসে বিশেষ ওই অনুষ্ঠানে পপ সম্রাজ্ঞী ম্যাডোনা, লেডি গাগা ও কেটি পেরির মতো তারকা শিল্পীরা ২৯ বছর বয়সী এ তারকার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এএনআই।