ব্রিটনির অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটনি নিজে সরাসরি খবরটা দেননি। দিয়েছেন তাঁর প্রযোজক। দুই বছর পর আসছে ব্রিটনি স্পিয়ার্সের নতুন অ্যালবাম। প্রযোজকদের দেওয়া খবর বলছে, এই মুহূর্তে নতুন অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত আছেন ব্রিটনি। এই অ্যালবামে ব্রিটনির সঙ্গে কাজ করবেন গায়ক রবি উইলিয়ামসও। তবে এ বছরের শুরুর দিকেও শোনা গিয়েছিল ব্রিটনির নতুন অ্যালবাম বাজারে আসার গুজব। কিন্তু সে খবর সত্যি হয়নি। এবার ধারণা করা হচ্ছে, নতুন কোনো গীতিকার আর গায়কের সঙ্গে মিলেমিশে অ্যালবামের কাজটা শেষ করবেন ব্রিটনি। ওয়েবসাইট।