ব্রিটনির প্রশ্ন, কিউরিওসিটির উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার পাঠানো কিউরিওসিটির ভক্ত পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। সম্প্রতি টুইটার ব্যবহার করে কিউরিওসিটিকে মজার এক প্রশ্ন পাঠিয়েছেন তিনি। মঙ্গলে কিউরিওসিটি কোনো বন্ধুর খোঁজ পেয়েছে কি না, তা জানতে চেয়েছেন তিনি। ব্রিটনির প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে কিউরিওসিটির নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে। এক খবরে এ তথ্য জানিয়েছে এনবিসি নিউজ।মঙ্গল কি দেখতে সেই ২০০০ সালের মতোই আছে? ব্রিটনি তাঁর এ প্রশ্নের সঙ্গে ২০০০ সালে মঙ্গল গ্রহের থিম নিয়ে তৈরি মিউজিক ভিডিওটির লিংকটিও পোস্ট করেছেন।ব্রিটনির প্রশ্নের উত্তরে কিউরিওসিটির টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, মঙ্গলে এখন অনেক কিছুই ঘটছে, যদিও এখানে ব্রিটনির নাচের মতো কোনো কিছু ঘটছে না! তবে মঙ্গল এখন অনেক সুন্দর দেখাচ্ছে।উল্লেখ্য, কিউরিওসিটির টুইটার অ্যাকাউন্ট নাসার কর্মকর্তারা পরিচালনা করেন।বর্তমানে কিউরিওসিটির টুইটার ফলোয়ার ১০ লাখ অতিক্রম করেছে আর ফেসবুকে লাইক পেয়েছে প্রায় তিন লাখ। টুইটারে ব্রিটনিও তুমুল জনপ্রিয়। তার ফলোয়ার সংখ্যা প্রায় দুই কোটি।এদিকে টুইটার ব্যবহার করে কিউরিওসিটির বর্তমান কাজ সম্পর্কে জানানো হয়েছে। কোন পথে কিউরিওসিটি তার গন্তব্য মাউন্ট শার্পে যাবে, সে পথ চূড়ান্ত করেছেন গবেষকেরা। তবে সেখানে যাওয়ার আগে কিউরিওসিটি গ্লেনেলগ নামের একটি স্থানে অণুজীবের সন্ধান করবে।উল্লেখ্য, ৬ আগস্ট বাংলাদেশ সময় বেলা ১১টা ৩২ মিনিটে মঙ্গলে অবতরণ করেছে কিউরিওসিটি। আগামী ২ বছর ধরে মঙ্গলের মাটিতে অণুজীব সন্ধান করবে এ রোবট যান।