ব্রিটানিয়ার ‘টাইগার’ দূত সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি টাইগার বিস্কুটের দূত হিসেবে ‘এক থা টাইগার’ তারকা সালমান খানকে নিয়োগ দিয়েছে কলকাতাভিত্তিক বিস্কুট উত্পাদনকারী প্রতিষ্ঠান ব্রিটানিয়া। এই পণ্যের দূতিয়ালির দায়িত্ব পেয়ে সালমানও দারুণ খুশি। সালমান বলেন, ‘ব্রিটানিয়া টাইগার বিস্কুট শিশুরা অনেক পছন্দ করে। এমন একটি পণ্যের দূত হতে পেরে খুব ভালো লাগছে। ব্রিটানিয়ার কথা শুনলেই এই ব্র্যান্ডের ‘টিং, টিংটিংটিং’ জিঙ্গেলের কথা মনে পড়ে আমার। আশা করছি, ব্রিটানিয়ার সঙ্গে মিলে তাদের এই প্রজেক্ট সফল করতে পারব।’ এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, ‘ব্রিটানিয়া টাইগার বিস্কুটের দূত হিসেবে সালমানকেই সবচেয়ে মানানসই মনে হয়েছে আমাদের। কারণ, তিনি খুব স্বাস্থ্যসচেতন এবং শিশুদের অনেক পছন্দ করেন। শিশুদের কাছে তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। সালমানের সম্পৃক্ততার কারণে আমাদের ব্র্যান্ড ভিন্ন একটি উচ্চতায় পৌঁছে যাবে বলেই মনে করছি আমরা।’