ব্রিটিশ কাউন্সিলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ উন্মাদনাকে শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে আজ শুক্রবার ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ব্রিটিশ কাউন্সিল এবং জার্নি কমিউনিকেশনসের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথম পর্বে প্রায় ২০০ শিশু-কিশোর রঙের তুলিতে প্রাণবন্ত হয়ে ওঠেন মেসি, কাকা, রুনি ও ক্লোসাদের ছবি আঁকাতে। বাংলাদেশের খ্যাতিমান চিত্রশিল্পীরা তিনটি গ্রুপের প্রতিটি থেকে সেরা তিনজন করে মোট নয়জনকে নির্বাচন করেন। বিজয়ী সবাইকে দেওয়া হয় পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয়, অমিত খান শুভ্র, মাসুদ খান জনি ছোট্ট সোনামণিদের হাতে পুরস্কার তুলে দেন। চলচ্চিত্র প্রদর্শনীতে উপস্থিত সবাই জাগো ছবিটি উপভোগ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে সুরের মূর্ছনায় দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন শাফিন আহমেদ, ফাহমিদা নবী, অনিমা রায় ও সুর বিহার। এরপর উপস্থিত দর্শকদের জন্য জাগো চলচ্চিত্র প্রদর্শন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানটি উপভোগ করার জন্য মিডিয়ার বিশিষ্ট ব্যক্তিরা পালাক্রমে উপস্থিত হন ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিলে। অনুষ্ঠানটির সহযোগী প্রতিষ্ঠান ছিল ঐতিহ্য, ফ্যান্টাসি কিংডম এবং রেডিও টুডে।