ব্রিটিশ গায়ক জর্জ মাইকেল মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জ মাইকেল
জর্জ মাইকেল

প্রখ্যাত ব্রিটিশ গায়ক জর্জ মাইকেল আর নেই। বিবিসি খবরে বলা হয়েছে, ৫৩ বছর বয়সে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে নিজের বাসায় মৃত্যুবরণ করেন এই শিল্পী।

স্থানীয় সময় রোববার রাত ১১টার দিকে তাঁর মুখপাত্র এক বিবৃতিতে ‘কেয়ারলেস হুইস্পার’খ্যাত এই  তারকার মৃত্যুর খবর নিশ্চিত করেন। পুলিশ বলেছে, এই মৃত্যুকে ঘিরে তারা সন্দেহজনক কোনো কিছু পায়নি।

১৯৮২ সালে সংগীতশিল্পী জর্জ মাইকেল ও অ্যান্ড্রু রিজলি গড়ে তুলেছিলেন ‘হোয়াম!’। ১৯৮৬ সালে হোয়াম ভেঙে যাওয়ার পর তিনি একক ক্যারিয়ার গড়ে তোলেন। সারাবিশ্বে তাঁর অ্যালবামের ১০০ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে।