ব্রিটিশ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আমির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক নেই, মঞ্চ নেই, কোনো সভার আয়োজনও নেই। দুজনই হেঁটে গিয়ে বসে পড়লেন শিক্ষার্থীদের মাঝে। পাশে বসে কথা বলতে শুরু করলেন তাদের সঙ্গে। দুজনের একজন আমির খান, অন্যজন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ডেভিড ক্যামেরন সম্প্রতি ভারত সফরের অংশ হিসেবে দিল্লির এক কলেজে গিয়েছিলেন, সেখানে আমিরও এসেছিলেন অতিথি হয়ে। আর এর পরই আমিরকে তাঁর বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এ বছরের শেষের দিকেই স্ত্রী কিরন রাওকে নিয়ে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যেতে পারেন আমির। টিএনএন।