ব্রিটিশ সংসদে ক্রুজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের সংসদ হাউস অব কমন্সে দেখা যাবে টম ক্রুজকে। না, অভিনেতা থেকে ক্রুজ নেতা হয়ে যাননি। ব্রিটিশ সংসদে তিনি সাংসদ হিসেবে যাচ্ছে না। দেবেন না কোনো ভাষণও। আসলে ‘মিশন ইম্পসিবল’ সিরিজের নতুন ছবির শুটিংয়ের জন্য ব্যবহার করা হবে হাউস অব কমন্স। সিরিজের পঞ্চম ছবির গল্পের জন্য লন্ডনের বিভিন্ন লোকেশন ছাড়াও হাউস অব কমন্স ব্যবহারের প্রয়োজন ছিল। তবে সেখানে ছবির শুটিংয়ের অনুমতি পাওয়া নিয়ে ছিল সংশয়। শেষ পর্যন্ত ক্রুজকে অনুমতি দেওয়া হয়েছে বলেই খবর। এর আগে একটিই বাণিজ্যিক ছবির শুটিং হয়েছিল এখানে—মেরিল স্ট্রিপের ছবি সাফরাজেট-এর। আইএএনএস।