ব্রিটেনের নির্বাচনী প্রচারণায় শিল্পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের এমপি কেইথ ভাজের সঙ্গে শিল্পার বন্ধুত্ব নতুন কিছু নয়। সেটা ২০০৭ সালে শিল্পার বিগ ব্রাদার জয়ের পরের ঘটনা। প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে হাউস অব কমন্সে শিল্পাকে দেখা করার আমন্ত্রণ জানিয়েছিলন কেইথ ভাজ। সেই সূত্রেই শিল্পার সঙ্গে পরিচয়। কেইথ ভাজের নির্বাচনী প্রচারণায় এবার নিজের জনপ্রিয়তা কাজে লাগাতে চান শিল্পা শেঠি। পূর্ব লিচেস্টারের ভোটারদের মধ্যে কেইথের পক্ষে প্রচারণা চালাবেন শিল্পা। ‘ভারতে অনেক বলিউড তারকা নিজেরাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ব্রিটেনের নির্বাচনী প্রচারণায় তাঁদের উপস্থিতি প্রচারণায় ভিন্নমাত্রা যোগ করবে কোনো সন্দেহ নেই।’ বলেছেন কেইথ ভাজের প্রচারণা দলের একজন। ওয়েবসাইট।