ব্রিটেনের বিসিএ পুরস্কার পাচ্ছেন শাইখ সিরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএ) ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে এবার পুরস্কার পাচ্ছেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা বিভাগের প্রধান শাইখ সিরাজ। ব্রিটেনে ১২ হাজার বাংলাদেশি রেস্টুরেন্টের মালিকদের সংগঠন বিসিএর নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ অক্টোবর লন্ডনে সংগঠনের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বিসিএ পুরস্কার দেওয়া হবে। শাইখ সিরাজের সঙ্গে এবার এই পদক আরও পাচ্ছেন ব্রিটেনের নবনির্বাচিত সাংসদ রুশনারা আলী ও অ্যানি মাইন এবং প্রয়াত তারা মিয়া খান।