ব্রিটেনের সংসদে কারিনার সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর
কারিনা কাপুর

যুক্তরাজ্যের সংসদের বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন কারিনা কাপুর। ২৯ অক্টোবর হাউস অব কমন্সে তাঁকে এই সম্মাননা দেওয়া হবে। এই সংবর্ধনায় কারিনা ছাড়াও বিনোদন জগতের আরও কয়েকজন তারকাকে তাঁদের অবদানের জন্য সম্মাননা দেওয়া হবে। তাঁদের মধ্যে আছেন পপ ব্যান্ড গার্লস অ্যালাউডের তারকা কিম্বার্লি ওয়ালশও।
ব্রিটেনের তিনটি শীর্ষ রাজনৈতিক দলের সাংসদেরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
কিছুদিন আগে হাউস অব কমন্স থেকে ‘গ্লোবাল ডাইভার্সিটি অ্যাওয়ার্ড’ পেয়েছেন অমিতাভ বচ্চন। এর আগে ২০০৭ সালে রিয়েলিটি অনুষ্ঠান ‘বিগ বস’ জেতার পর শিল্পা শেঠিও আমন্ত্রিত অতিথি হিসেবে ঘুরে গেছেন ব্রিটেনের সংসদ। টিএনএন।