ব্রুস লির জাম্প-সুটের দাম এক লাখ ডলার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি এক নিলামে ব্রুস লির পরনের একটি জাম্প-সুটের দাম উঠেছে এক লাখ মার্কিন ডলার। নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠানের প্রত্যাশিত মূল্যের তিন গুণ বেশি দামে বিকিয়েছে ব্রুস লির স্মৃতিবিজড়িত হলুদ রঙের জাম্প-সুটটি।
সম্প্রতি হংকংয়ে ব্রুস লির স্মৃতিবিজড়িত ১৪টি সামগ্রী নিলামে তোলে নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান স্পিংক অকশন হাউস। নিলাম থেকে সব মিলিয়ে আয় হয়েছে দুই লাখ ৫৮ হাজার ডলার। এক খবরে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।
‘গেম অব ডেথ’ ছবিতে হলুদ রঙের জাম্প-সুটটি পরেছিলেন ব্রুস লি। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি টেলিফোনের মাধ্যমে নিলামের দরদামে অংশ নিয়ে জাম্প-সুটটি কিনে নেন।