ব্র্যাঞ্জেলিনার অভিসার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাচ্চাদের পাশাপাশি নিজেদের ব্যস্ত ক্যারিয়ারটাকেও সামলাতে হয়। দুজন দুজনের জন্য ঠিকই বের করে নেন আলাদা সময়। যেসব দম্পতি কাজের চাপে রোমান্সের উদ্যম হারিয়ে ফেলছেন, তাদের জন্য আদর্শ জুটি হতে পারেন ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলি। ম্যালেফিসেন্ট ছবির প্রচারণা নিয়ে দম ফেলার ফুরসত ছিল না জোলির। অবশেষে কাজ থেকে ছুটি নিয়ে পিটের সঙ্গে গেলেন বিশেষ অভিসারে। ওয়েস্ট হলিউডের অ্যাগো রেস্তোরাঁয় সারা হলো মোমের মৃদু আলোর নৈশভোজ। এ সময় সঙ্গে নেননি বাচ্চাদেরও। টিওআই।