ব্র্যাঞ্জেলিনার বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর ধরে একই ছাদের নিচে বাস করছেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। কিন্তু বিয়েথা আজও হয়নি তাঁদের।এ নিয়ে লোকে তো বলছেই, এমনকি তাদের ছেলেমেয়েরাও প্রশ্ন তুলছে। তাই আর দেরি করতে চান না ব্র্যাঞ্জেলিনা। শিগগির বিয়েটা সেরে ফেলতে চাইছেন তাঁরা।ঘটা করে নয়, একেবারে সাদামাটা, নিরিবিলি পরিবেশে কাজটা সারতে চাচ্ছেন এই জুটি। কারণ আর কিছুই নয়, অপচয় ঠেকানো। জানা গেছে, অনুষ্ঠানে নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুবান্ধবকে আমন্ত্রণ জানানো হতে পারে। ওয়েবসাইট।