ব্র্যাঞ্জেলিনার বিয়ের আংটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিগগিরই হয়তো বিয়ে সেরে ফেলতে যাচ্ছেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। শোনা যাচ্ছে, এরই মধ্যে নাকি বিয়ের আংটিও হাতে পৌঁছেছে তাঁদের। আংটি তৈরি করেছেন রবার্ট প্রোকোপ। আংটি জোড়ার দাম পড়েছে পাঁচ লাখ পাউন্ড। কন্ট্যাক্টমিউজিক এক খবরে বলছে, দুটি আংটিই একই রকম দেখতে। পুরো এক বছর লেগে থেকে নাকি আংটি জোড়া তৈরি করেছেন রবার্ট। গোলাপের আকারে ব্যান্ড ও ট্যাবলেট আকারের হীরাও আছে আংটি দুটিতে। এএনআই।