ব্র্যাড পিটকে না!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধু বলিউড নিয়ে পড়ে নেই অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। হলিউডের ছবিতে অভিনয় করেছেন। হয়েছেন আন্তর্জাতিক মানের কয়েকটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সেই সুবাধে হলিউডেও তিনি এখন বেশ পরিচিত। তাই হলিউডের অনেক পরিচালক এখন ঐশ্বরিয়াকে নিয়ে ছবি বানানোর আগ্রহ দেখাচ্ছেন। সম্প্রতি হলিউডের অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব আসে বচ্চন পরিবারের এই বধূর কাছে। কিন্তু ঐশ্বরিয়া সবিনয়ে সেই প্রস্তাব ফিরিয়ে দেন। কারণ হিসেবে তিনি বলেছেন, ‘বলিউডে অনেক কাজ জমে গেছে। এগুলো শেষ না করে অন্যদিকে মন দিতে চাইছি না। তাই আপাতত কোনো হলিউডি ছবিতে কাজ করছি না আমি।’ ওয়েবসাইট।