ব্র্যাড পিটের আপত্তিতে নিকোল বাদ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৫ সালে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ ছবিটি দিয়ে হলিউডে বেশ সাড়া ফেলেছিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। এই ছবি করতে গিয়েই দুজনের মধ্যে বোঝাপড়া হয়। এরপর থেকে এখনো তাঁরা এক ছাদের নিচেই আছেন। অবশ্য মাঝখানে জেনিফার অ্যানিস্টনের (পিটের সাবেক স্ত্রী) সংসার ভাঙে। কিন্তু বছর ছয়েক আগের ওই ছবিতে নাকি নিকোল কিডম্যানের অভিনয়ের কথা ছিল। পিটের আপত্তির কারণে তা হয়ে ওঠেনি। সম্প্রতি মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ ছবির প্রযোজক জানান, ব্র্যাড পিট তাঁকে বলেছিলেন, কিডম্যানের সঙ্গে তাঁর রসায়নটা ভালো হয় না মোটেই। পিটের আপত্তির কারণেই সে ছবি থেকে নিকোল কিডম্যানকে বাদ দিয়ে জোলিকে নেওয়া হয়। ওয়েবসাইট।