ব্র্যাড পিটের প্রেমপত্র ফাঁস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাড পিটের সঙ্গে তাঁর সাবেক প্রেমিকা জিল স্কলেন
ব্র্যাড পিটের সঙ্গে তাঁর সাবেক প্রেমিকা জিল স্কলেন

আশির দশকে হলিউডের অভিনেত্রী জিল স্কলেনের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন ‘ওয়ার্ল্ড ওয়ার জি’ তারকা ব্র্যাড পিট। সম্প্রতি জিলকে লেখা পিটের কয়েকটি প্রেমপত্র ফাঁসের খবর জানিয়েছে এইসশোবিজ।
প্রেমপত্রগুলোতে জিলের প্রতি পিটের তীব্র আবেগ স্পষ্ট ফুটে উঠেছে। একটি চিঠিতে জিলকে উদ্দেশ করে ব্র্যাড পিট লিখেছিলেন, ‘আমি তোমাকে গভীরভাবে ভালোবাসি। তোমার প্রতি তীব্র এ ভালোবাসা আমার কাছে উপাসনার পর্যায়েই পড়ে। চিরকাল তোমাকে ভালোবেসে যাব আমি।’
আরেকটি চিঠিতে পিট লিখেছিলেন, ‘আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। তুমি পাশে না থাকলে নিজেকে পূর্ণাঙ্গ মনে হয় না আমার।’
পিটের প্রচণ্ড ভালোবাসা পেলেও একটা সময়ে তাঁকে ছেড়ে চলে যান জিল। একজন চলচ্চিত্র নির্মাতার সঙ্গে কাজ করতে গিয়ে তাঁর প্রেমে পড়েন তিনি। ১৯৮৯ সালে পিট ও জিল তাঁদের প্রেমের সম্পর্কের ইতি টানেন।
জিলের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে প্রচণ্ড অপমানিত বোধ করেছিলেন পিট। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য ছিল, ‘আমার জীবনে ঘটে যাওয়া বাজে ঘটনাগুলোর মধ্যে অন্যতম এটা। এ ধরনের একটি ঘটনাকে কিছুতেই ভুলে যাওয়া সম্ভব নয় আমার পক্ষে। ঘটনাটি অনেক বেশি অবমাননাকর আমার জন্য। আমি খুবই অপমানিত বোধ করেছি।’

অন্যদিকে বিচ্ছেদের পর পিটকে দারুণ রোমান্টিক বলেই মন্তব্য করেছিলেন জিল। তাঁর মতে, ‘পিটের সঙ্গে কাটানো সময়গুলো অনেক বেশি সুন্দর ছিল। জীবনে দারুণ এক অভিজ্ঞতা পেয়েছিলাম আমি। পিট আমাকে অসাধারণ কিছু কবিতা লিখে পাঠিয়েছিল। আমার ধারণা, একজন নারীকে এর চেয়ে সুন্দর কবিতা উপহার দেওয়া সম্ভব নয় কোনো পুরুষের পক্ষে। তাঁকে অনেক গভীর ও আবেগপূর্ণ একজন মানুষ মনে হতো আমার।’