ব্র্যাড পিটের মাকে মেরে ফেলার হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে কটাক্ষ করে দ্য স্প্রিং ফিল্ড নিউজ-লিডার পত্রিকায় চিঠি লেখায় একের পর এক মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে হলিউডের অভিনেতা ব্র্যাড পিটের মা জেনকে।সম্প্রতি যুক্তরাষ্ট্রের দ্য স্প্রিং ফিল্ড নিউজ-লিডার পত্রিকায় প্রকাশিত চিঠিতে জেন লিখেছেন, ‘ন্যাশনাল ডে অব প্রেয়ারে অংশ নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন না বারাক ওবামা। অথচ উদারতার দোহাই দিয়ে তিনি গর্ভপাত ও সমকামী বিয়ের পক্ষে অবস্থান নিয়েছেন।’চিঠিতে জেন আরও লিখেছেন, ‘অন্যদিকে অনাগত শিশুহত্যা কিংবা সমকামী মানুষদের পক্ষে সাফাই গান না ২০১২ সালের নির্বাচনে বারাক ওবামার প্রতিপক্ষ মিট রমনি। তাঁর পারিবারিক মূল্যবোধ, নৈতিকতা ও ব্যবসায়িক দক্ষতাও অনেক উঁচুমানের।’