ব্র্যাড পিটের যুদ্ধ-অভিজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই ফিউরি ছবির কাজ শুরু হচ্ছে। এতে অভিনয় করছেন ব্র্যাড পিট ও শিয়া ল্যাবাফ। ছবিটি মূলত যুদ্ধবিগ্রহকেন্দ্রিক। তাই যুদ্ধের অভিজ্ঞতা আরও ঝালাই করে নেওয়ার জন্য এই দুই তারকা ঘুরে এলেন ক্যালিফোর্নিয়ার ফোর্ট আরউইন ন্যাশনাল ট্রেনিং সেন্টার থেকে। কথা বললেন সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে। দেখলেন তাঁদের কাজকর্ম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের অভিজ্ঞতাও নিলেন রাত জেগে। সেনাসদস্যরা মিশনে থাকার সময় কী করেন না করেন, সেসব বিষয়েও বিশদ কথা বলেছেন পিট ও শিয়া। পিটিআই।