ব্র্যাডকে জোলির উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাডের দেওয়া আংটি নিয়ে তামাম দুনিয়া ছিল সরগরম। জোলি কেন আলোচনায় আসবেন না! আসছেন; কারণ, ব্র্যাডকে তিনি উপহার দিলেন একটা হেলিকপ্টার। কেবল হেলিকপ্টার দিলেই তো হবে না, হেলিকপ্টার চালানোর জন্য চাই শিক্ষা; তাই ‘ফ্লাইং লেসন’ও দিলেন সঙ্গে। দ্য সান পত্রিকা জানাচ্ছে, ব্র্যাঞ্জেলিনার খুব কাছের একজন বলেছেন, ‘ফ্রান্সের বাসায় ওরা একটা হেলিকপ্টার প্যাড বসিয়েছে। প্যাড থাকবে হেলিকপ্টার থাকবে না, তা তো হয় না; তাই হয়তো ব্র্যাডকে হেলিকপ্টার দিয়ে চমকে দিতে চেয়েছে অ্যাঞ্জি।’ আগে থেকে এক-আধটু হেলিকপ্টার চালানোর বিদ্যা জানা আছে ব্র্যাডের। তাই চেয়েছিলেন হেলিকপ্টার চালিয়ে উড়ে যাবেন কান উৎসবে। তবে শেষমেশ তা হবে কি না, জানা যায়নি। ব্যাং শোবিজ।