ব্র্যাডের নৌকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমিকা অ্যাঞ্জেলিনা জোলি এবং ছয় সন্তান নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন ব্র্যাড পিট। এ মুহূর্তে অবকাশে আছেন ফ্রান্সে। সম্প্রতি একটা ইয়টও (নৌকা বিশেষ) কিনেছেন সেখানে। বিনিময়ে গুনে দিয়েছেন পাঁচ মিলিয়ন পাউন্ড। ব্র্যাডের খুব কাছের একজন বলেন, খুব চমৎকার একটা ইয়ট খুঁজছিলেন ব্র্যাড, এ বেলা পেয়েও গেলেন। সেখানে আটজন থাকবেন তাঁরা। তবে জায়গা আছে আরও বেশি। ঘুরতে যাওয়ার জন্য একদম জুতসই ইয়টই কিনেছেন ব্র্যাড। তিনি ইয়টটি কিনেছেন মূলত ফ্রান্সের আশপাশের দ্বীপে ঘোরার জন্য। খুব শিগগির সন্তানদের নিয়ে যাচ্ছেন ফ্রান্সের দক্ষিণ উপকূলে, সেন্ট ট্রোপেজ শহরের কাছে। আইএএনএস।