ব্লকবাস্টার সিনেমাসে 'গ্র্যাভিটি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্র্যাভিটি ছবির দৃশ্য
গ্র্যাভিটি ছবির দৃশ্য

জর্জ ক্লুনি ও স্যান্ড্রা বুলক অভিনীত হলিউডের ছবি গ্র্যাভিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ৪ অক্টোবর আর যুক্তরাজ্যে ৮ নভেম্বর। ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল আগস্ট মাসে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। নববর্ষ উপলক্ষে কাল বুধবার ছবিটি মুক্তি পাচ্ছে ঢাকার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে। মহাশূন্যের ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ত্রিমাত্রিক প্রযুক্তির ছবিটি। এতে দেখানো হয়েছে মহাশূন্যের কয়েকজন অভিযাত্রীর দুঃসাহসিক অভিযান।