ব্লুমের সঙ্গে পিটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লর্ড অব দ্য রিংস ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। এবার ফের ক্যামেরার সামনে-পেছনে একসঙ্গে হাজির হচ্ছেন অরল্যান্ডো ব্লুম ও পরিচালক পিটার জ্যাকসন। ছবির নাম দ্য হবিট। জেআরআর টলকিনের জনপ্রিয় উপন্যাস দ্য হবিট অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। ব্লুমের সঙ্গে আবার কাজ করবেন বলে রোমাঞ্চিত পরিচালক পিটার। ফেসবুকের এক পোস্টে লিখেছেন, ‘বছর দশেক আগে, লেগোলাস চরিত্রের মাধ্যমে অরল্যান্ডো ব্লুম একটি আইকনিক চরিত্রের সৃষ্টি করেছিলেন। ব্লুমের সঙ্গে আমি আবার কাজ করতে পারছি।’ ওয়েবসাইট।