ব্ল্যাংক বোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনটিভিতে আজ বেলা দুইটা ৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি ব্ল্যাংক বোর্ড। লিখেছেন আদনান আদীব খান। পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, কুসুম শিকদার, নায়লা আজাদ নূপুর প্রমুখ। একটি মেয়েকে আহত অবস্থায় রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়। মেয়েটি ট্রেন থেকে নিজেই ঝাঁপ দিয়েছে, নাকি তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে? মেয়েটি কিছুই মনে করতে পারছে না। কারণ, তার স্মৃতিশক্তি নেই। আর তাই রহস্যের জট খুলতে পারে না গোয়েন্দা কর্মকর্তা আরাফ। এই ট্রেনে একটি অপহরণের ঘটনা ঘটেছিল। আরাফের ধারণা, দুটি ঘটনার মধ্যে হয়তো কোনো যোগসূত্র আছে।