ব্ল্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্ল্যাক ছবিতে সোহম ও মিম
ব্ল্যাক ছবিতে সোহম ও মিম

কাল ৪ ডিসেম্বর এ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ব্ল্যাক ছবিটি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ছবিটি। পরিচালনা করেছেন রাজা চন্দ। বাংলাদেশে ছবিটি প্রযোজনা করেছে কিবরিয়া ফিল্মস আর কলকাতায় দাগ ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড। ব্ল্যাক ছবিতে অভিনয় করেছেন সোহম আর মিম।
২৭ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় ছবিটি। একই দিনে বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে সময় মত ছাড়পত্র না পাওয়ায় তা সম্ভব হয়নি।
ছবিটির শুটিং হয়েছে বাংলাদেশ, ভারত আর থাইল্যান্ডে।
মিম তাঁর অনুভূতি জানালেন এভাবে, ‘দারুণ আনন্দ হচ্ছে। শুনেছি পশ্চিমবঙ্গে নাকি ছবিটি বড় সাফল্য পেয়েছে। আশা করছি বাংলাদেশেও ভালো ব্যবসা করবে। এবারই প্রথম যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছি। আশা করছি, এ ধরনের ছবিতে সামনে আরও কাজ করব।’