ব্ল্যাক আইড পিস নিয়ে ক্যামেরনের তথ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের নিয়ে একটি তথ্যচিত্র তৈরির চিন্তাভাবনা ছিল জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাক আইড পিসের সদস্যদের। এমন কাজ তো করতে পারে যেকোনো মামুলি ব্যান্ডই। কিন্তু ব্ল্যাক আইড পিস যেহেতু বিশ্বের সেরা ব্যান্ডগুলোর একটি, তাই তাদের নজরটাও বেশ ওপরের দিকে। স্বয়ং জেমস ক্যামেরনকে দিয়ে তথ্যচিত্র বানানোটা তো আর চাট্টিখানি কথা নয়! সেই কাজটিই করতে চলেছেন তাঁরা।‘বিশ্বের সবচেয়ে বড় ব্যান্ড আমরা। সে জন্য সবচেয়ে বড় পরিচালককেই সঙ্গে রাখাটা যৌক্তিক মনে হয়েছে।’—গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন ওই ব্যান্ডের একজন সদস্য। ওয়েবসাইট।