ব্ল্যাকের সদস্যদের বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্ল্যাকের গিটারিস্ট জাহানের বিয়ের অনুষ্ঠান হলো ১ মার্চ। কনে বিশ্ববিদ্যালয়-জীবনের সহপাঠী রুদাবা মহসিন। জাহানের বিয়ের মধ্য দিয়ে শেষ হলো ব্ল্যাক ব্যান্ডের ‘বিয়ে উৎসব’। কারণ, গত কয়েক মাস ব্ল্যাকের তিন প্রতিষ্ঠাতা সদস্য বিয়ে নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। সবার আগে বিয়ের পিঁড়িতে বসেছেন ব্ল্যাকের ভোকাল জন। গত বছরের নভেম্বরে তিনি নন্দিতা নাদিয়া ইসলামকে বিয়ে করেন। ব্ল্যাকের ড্রামার মেহমুদ টনির সঙ্গে তাসকিনা হকের সম্পর্কটা অনেক দিনের। গত ডিসেম্বরে বিয়ে হলো তাঁদের। আর এ বছরের মার্চের প্রথম দিনে বিয়ে করলেন জাহান। ব্ল্যাকের নতুন সদস্য বেস গিটারিস্ট টিটু অনেক আগেই বিয়ে করেছেন। বিয়ের পর সম্প্রতি ব্ল্যাক ব্যান্ডের সদস্যদের এভাবেই ক্যামেরাবন্দী করা হলো।