ব্ল্যানচেটের উল্কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেট ব্ল্যানচেট
কেট ব্ল্যানচেট

এবারের অস্কার ট্রফিটাকে নিজের প্রিয় সন্তানের মতো আগলে রাখছেন কেট ব্ল্যানচেট। এর আগেও একবার জিতেছেন। তবে এবারেরটির মাহাত্ম্য তাঁর কাছে অন্য রকম। নিজের ক্যারিয়ারটাকেই যে শেষ ভেবে ফেলেছিলেন! এই অস্কারটিকে স্মরণীয় করে রাখতে তাই একটি উল্কি আঁকিয়েছেন এই ৪৪ বছর বয়সী অভিনেত্রী।
সম্প্রতি হলিউড তারকাদের প্রিয় একটি ট্যাটু পারলার থেকে বেরোতে দেখা গেছে তাঁকে। এ সময় কবজিতে ব্যান্ডেজ বাঁধা ছিল। উল্কিটার নকশা তাই এখনো ধরা পড়েনি পাপারাজ্জিদের ক্যামেরায়। তবে এটা নিশ্চিত, অস্কার জয় উদ্যাপন করতেই এই উল্কি আঁকানো। এএনআই।