বড় ও ছোট পর্দায় পূর্ণিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহায় বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও দেখা যাবে পূর্ণিমাকে। জানা গেছে, সোহানুর রহমান সোহান পরিচালিত পরান যায় জ্বলিয়া রে চলচ্চিত্রটি মুক্তি পাবে ঈদে। আর টেলিভিশনে থাকছে তাঁর অভিনীত দুটি নাটক; দুটিই নির্মাণ করছেন এস এ হক অলীক।ঈদের নাটক প্রসঙ্গে পূর্ণিমা জানান, সে আবার নাটকটি নির্মাণ করা হচ্ছে বিটিভির জন্য। এখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন অপূর্ব। এনটিভির জন্য স্বপ্ন নাটকে আছেন মিলন।পূর্ণিমা বললেন, ‘রোজার ঈদে কোনো নাটকে অভিনয় করা হয়নি। কারণ, ওই সময় পরান যায় জ্বলিয়া রে চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা ছিল। তখন ছবির পরিচালকের অনুরোধের কারণেই কোনো নাটকে কাজ করিনি। শেষ পর্যন্ত রোজার ঈদে ছবিটি আর মুক্তি পায়নি। আর ঈদুল আজহায় টিভির জন্য কাজ করার ব্যাপারে অনেক আগেই কথা দিয়ে রেখেছিলাম। তাই এবার আর “না” করতে পারিনি।’নাটক দুটির গল্প প্রসঙ্গে পূর্ণিমা জানান, ‘সে আবার নাটকে অপূর্বর সঙ্গে নাটকীয়ভাবে আমার পরিচয় হয়। হঠাৎ সে দেশের বাইরে চলে যায়। আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। তারপর ঘটে অন্য ঘটনা। আর স্বপ্ন নাটকে আমি একটি দুঃস্বপ্ন দেখি। আমার এই স্বপ্নের কথা কেউ বিশ্বাস করতে চায়নি। আমার বিয়ে ঠিক হয়। যার সঙ্গে বিয়ে হবে, এক দুর্ঘটনায় সে মারা যায়।’পূর্ণিমা জানান, এ দুটি নাটকের পর তিনি এফ আই মানিকের পরিচালনায় নতুন একটি ছবির কাজ শুরু করবেন।