বড় ধারাবাহিকের কাজে অনেক অসুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘হৈ হৈ রৈ রৈ’। এটি লিখেছেন শামীম সাগর, যৌথভাবে পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার ও সাইদুর রহমান। এতে অভিনয় করেছেন তারিন। আজ তাঁর সঙ্গে কথোপকথন।কেমন আছেন?এখন কিছুটা ভালো। কোমরের ব্যাথার চিকিৎসার জন্য কলকাতা গিয়েছিলাম। ওখানে এমআই হাসপাতালে চিকিৎসা নিয়েছি। ডাক্তার আমাকে চলাফেরায় সাবধানতা অবলম্বন করার জন্য বলেছেন। এ ছাড়া খুব বেশি দৌড়ঝাঁপ করা, ভ্রমণে সতর্ক থাকা, ভারী কিছু ওঠানো—এসব ব্যাপারে কিছু নির্দেশনা দিয়েছেন। নিয়মিত ব্যায়াম করার পরামর্শ দিয়েছেন। তবে কাজ করার ব্যাপারে নিষেধ করেননি। তাহলে কবে থেকে কাজ শুরু করছেন?আজই (শনিবার)। মা দিবস উপলক্ষে একটি নাটকের কাজ হবে। নাম মানুষগুলো এমন কেন। শুনেছি চ্যানেল ওয়ানে এটি প্রচারিত হবে। নাটকের গল্পটা খুব সুন্দর। মেয়েটি যখন জানতে পারে, তার স্বামী একজন রাজাকার; তখন সে সাত মাসের অন্তঃসত্ত্বা। মেয়েটিকে তার স্বামী নানাভাবে নির্যাতন করে। এদিকে সে বুঝতে পারে, তার স্বামী রাষ্ট্রদ্রোহ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। নিজের ঘরেই তার কিছু প্রমাণও দেখতে পায় সে। শেষ পর্যন্ত মেয়েটি এক কঠিন সিদ্ধান্ত নেয়। নাটকে আমি সেই মেয়ের চরিত্রে অভিনয় করেছি।‘হৈ হৈ রৈ রৈ’ নাটকের কথা বলুন।এটা বড় ধারাবাহিক হবে। আমি পুরোটাতে থাকছি না। গোড়ার দিকের কয়েকটি পর্বে আছি। আসলে বড় ধারাবাহিকে কাজ করার অনেক ঝামেলা। বেশির ভাগ নাটকেরই চিত্রনাট্যে ধারাবাহিকতা থাকে না। যে কজন শিল্পীকে শুটিংয়ের দিন পাওয়া যাচ্ছে, তাদের নিয়ে স্পটে বসেই চিত্রনাট্য তৈরি হয়। ফলে পুরো নাটকে ছন্দপতন একটা স্বাভাবিক ব্যাপার। তাই বড় ধারাবাহিকে কাজ করার ব্যাপারে অনেক কিছু ভেবেচিন্তে তবেই সিদ্ধান্ত নেই।এটিএন বাংলার ‘জলকণা’ ধারাবাহিকে আপনি এত জেদি কেন?নাটকের কাজ কিন্তু শেষ। শেষ দিকের পর্বগুলোতে আমার চরিত্রটির নানা দিক তুলে ধরা হয়েছে। এর ফলে শুধু জেদের কথাই নয়, দর্শক আরও অনেক কিছু জানতে পারবে।  বিনোদন প্রতিবেদক