বড় পর্দার চূড়ান্ত পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ)চলছে মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কারের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। চূড়ান্ত মনোনয়ন তালিকায় আছেন ইমন, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, রিয়াজ ও শাকিব খান। দেখা যাক, কে কী বলছেন বা কে কী ভাবছেন?ইমন মনোনয়ন পেয়েছেন পিরিতির আগুন জ্বলে দ্বিগুণ চলচ্চিত্রের জন্য। ইমন এখন কাজ করছেন একাধিক ছবিতে। শাবনূর, পপি, পূর্ণিমাসহ বিভিন্ন নায়িকার বিপরীতে কাজ করছেন তিনি। ইমন বলেন, ‘এই মুহূর্তে তিনটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছি। মুক্তির মিছিলে আছে তিনটি ছবি।’মনোনয়ন প্রসঙ্গে ইমনের মতামত হচ্ছে, ‘নতুন হিসেবে আমি যে মনোনয়ন পেয়েছি, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। পিরিতির আগুন জ্বলে দ্বিগুণ ছবিটি ছিল আমার জন্য অনেক বড় একটি ছবি। এ ছবিতে কাজ করে আমি অনেক প্রচার পেয়েছি।’ইমনকে ভোট দিতে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 1b টাইপ করে ২২২১ নম্বরে খুদে বার্তা (এসএমএস) পাঠাতে হবে।এর বাইরে প্রথম আলোর আনন্দ পাতায় প্রকাশিত কুপনেও আপনি ভোট দিতে পারেন। আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।মন জিতেছিরলন চঞ্চল চৌধুরী। তিনি পেয়েছেন মনোনয়ন। একটি ছবি দিয়েই তিনি বাজিমাত করেছেন। এখন চঞ্চল অপেক্ষা করছেন তাঁর ভক্তদের রায়ের জন্য। মনপুরার পর চঞ্চল কাজ করেছেন গৌতম ঘোষের মনের মানুষ ছবিতে। এর বাইরেও তাঁর কাছে আছেছবিতে অভিনয়ের প্রস্তাব। বললেন, ‘মনপুরা ছবিটি নিঃসন্দেহে আমার জন্য অনেক বড় কিছু। এ ছবি মানুষ দেখেছে, উপভোগ করেছে। আমি নিজেও আনন্দিত যে দর্শকেরা চলচ্চিত্রের নায়ক হিসেবে ভোট দিয়ে মনোনয়নে এনেছে।’চঞ্চলকে জেতাতে হলে ভক্তদের মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 1c লিখে ২২২১ নম্বরে এসএমএস পাঠাতে হবে। আর সঙ্গে তো পত্রিকার কুপন রয়েছেই।থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবি দিয়েই মোশাররফ এবার মনোনয়ন পেয়েছেন নায়ক হিসেবে। এর আগেও মোশাররফ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, কিন্তু নায়ক হিসেবে এটাই ছিল তাঁর বড় সাফল্য। টিভি পর্দার ব্যস্ত এ নায়ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবির পরই প্রজাপতি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী ১৫ এপ্রিল থেকে তিনি এ ছবির শুটিং শুরু করবেন। মোশাররফ বলেন, ‘আসলে ছবিটিতে যখন মোস্তফা সরয়ার ফারুকী আমাদের নিয়ে কাজ করছিলেন, তখনই বুঝতে পারছিলাম যে এটি মানুষের পছন্দ হবে। ছবির গল্পটাই ছিল আকর্ষণীয়। এমন একটি ছবির জন্য আমি মনোনয়ন পেয়েছি, ভালোই লাগছে।’মোশাররফকে ভোট দিতে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 1d লিখে২২২১ নম্বরে পাঠাতে হবে।এর বাইরে পত্রিকায় প্রকাশিত কুপন দিয়েও আপনি মোশাররফকে ভোট দিতে পারেন।মনের মাঝে তুমি, হূদয়ের কথাখ্যাত নায়ক রিয়াজ এবার মনোনয়ন পেয়েছেন এবাদত ছবি দিয়ে। রিয়াজ এখন কাজ করছেন একাধিক চলচ্চিত্রে। চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি রিয়াজ এরই মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠানও খুলে বসেছেন। রিয়াজ বললেন, ‘ছবিটি ছিল এ টি এম শামসুজ্জামানের পরিচালনায় প্রথম চলচ্চিত্র। মূলত কুসংস্কার ও অজ্ঞতা নিয়ে আমরা যেভাবে কাজ করি, সেটিই ছিল ছবিটির মূল বিষয়। ভালো লাগছে যে দর্শকেরা একটি ভালো ছবি দিয়েই আমাকে মনোনীত করেছে।’রিয়াজের এই ভালো লাগাকে আরও এগিয়ে নিতে পারবে রিয়াজের ভক্তরা। তাঁকে ভোট দিতে হলে মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 1f লিখে২২২১ নম্বরে খুদে বার্তা পাঠিয়ে দিন। আর সঙ্গে কুপন তো আছেই।২০০৯ সাল ছিল শাকিবের বিস্ময়কর উত্থানের বছর। দেখা যাক, এবার তাঁর ভক্ত ও দর্শকেরা কী রায় দেয়।শাকিব মনোনয়ন পেয়েছেন বলব কথা বাসর ঘরে ছবির জন্য। শাকিব এখন বেশ ব্যস্ত শিল্পী। প্রতিদিন দু-তিনটি ছবির শুটিং করেন। জানালেন, ২০১১ সালের শিডিউল খাতাও প্রায় শেষ হয়ে এসেছে তাঁর। মনোনয়ন পাওয়া প্রসঙ্গে শাকিব বলেন, ‘২০০৯ সালে আমার অনেক ছবিই ব্যবসাসফল হয়েছিল। তার মধ্যে এটি অন্যতম। ছবির নামটাও যেমন খুব সুন্দর হয়েছে, তেমনি ছবিটিও ভালো হয়েছে। আমার বিশ্বাস যে দর্শকেরা তাদের সিদ্ধান্ত নিতে ভুল করেনি।’শাকিবকে ভোট দিতে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 1g লিখে২২২১ নম্বরে পাঠাতে হবে। এ ছাড়া পত্রিকায় প্রকাশিত কুপন পূরণ করেও আপনি ভোট দিতে পারেন আপনার প্রিয় নায়ককে।এসএমএস পাঠানো যাবে গ্রামীণফোন, বাংলালিংক, সিটিসেল, একটেল, টেলিটক ও ওয়ারিদ মুঠোফোন থেকে।