বড় পর্দার নায়ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট পর্দার অভিনয়শিল্পী সিদ্দিক এবার চলচ্চিত্রে অভিনয় করছেন। ছবির নাম এই তো ভালোবাসা। সিদ্দিক ছাড়া আরও অভিনয় করছেন নিপুণ, নিরব, ঈশানা, এ টি এম শামসুজ্জামান, কচি খন্দকারসহ আরও অনেকে।ছবিটির পরিচালক শাহীন টুটুল জানান, গতকাল শনিবার দুপুরে সিদ্দিকের সঙ্গে তাঁদের চুক্তি স্বাক্ষর হয়েছে।সিদ্দিক বললেন, ‘ছবির গল্পটি আমার চরিত্রটি ঘিরে। শুরুতেই বড় পর্দায় এ ধরনের সুযোগ পাব, ভাবতে পারিনি। যেহেতু সুযোগটা পেয়ে গেলাম, তাই আমিও ভালো কিছু করার চেষ্টা করব।’টুটুল আরও বললেন, ‘ছবির গল্পের প্রয়োজনের করণেই সিদ্দিককে নিয়েছি। এ ছাড়া প্রেক্ষাগৃহের বুকিং এজেন্টদের সঙ্গেও কথা বলেছি। তারাও সিদ্দিকের ব্যাপারে সবুজ সংকেত জানিয়েছে।’আরটিভি প্রযোজিত এই তো ভালোবাসা ছবির শুটিং শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর।