বড় পর্দায় আবার সুচিত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুচিত্রা সেন
সুচিত্রা সেন

রুপালি পর্দায় আবার দেখা যাবে সুচিত্রা সেনকে। নতুন ছবিতেই! না, পুরোটা না শুনে চমকে উঠবেন না। আসলে প্রয়াত এই কিংবদন্তি অভিনেত্রীকে নিয়ে একটি ছবি বানানো হচ্ছে। সেই ছবিতে সুচিত্রার ভূমিকায় অভিনয় করবেন তাঁর নাতনি রাইমা সেন। বেঁচে থাকার সময় সুচিত্রা নিজেই বারবার বলেছেন, রাইমার মধ্যে তিনি নিজের ছায়া দেখতে পান।
সুচিত্রাকে নিয়ে এই ছবি বানানোর পরিকল্পনা অবশ্য আগেই করা হয়েছিল। সুচিত্রা নিজেও তা জানতেন। ছবিটি পরিচালনা করবেন অভিজিৎ চৌধুরী। এতে উত্তমকুমারের ভূমিকায় অভিনয় করবেন যিশু সেনগুপ্ত। ছবিটির সম্ভাব্য নাম নায়িকা। মুম্বাই মিরর।