বড় ভাইয়ের সঙ্গে ছবিতে আগ্রহী সোহা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের ছবিতে মা শর্মিলা ঠাকুর ও ভাই সাইফ আলী খান যতটা সফল, পরিবারের অন্য সদস্য সোহা আলী খান ততটা নন। দু-একটা হিন্দি ছবি হাতে থাকলেও এবার মা শর্মিলা ঠাকুরের সঙ্গে সোহা একটা ইংরেজি ছবি করছেন। লন্ডনভিত্তিক পরিচালক সংগীতা দত্তের এ ছবিটির নাম হচ্ছে ‘লাইফ গোজ অন’। বর্তমানে ছবিটির কাজ নিয়েই ব্যস্ত সোহা। সম্প্রতি এক সাক্ষাত্কারে বড় ভাই সাইফ আলী খানের সঙ্গে ছবিতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন সোহা। তবে এ নিয়েও সোহা বেশ দ্বিধাদ্বন্দ্বে আছেন। বড় ভাই সাইফ তাঁকে ছবিতে নেবেন কি না, এমন এক প্রশ্নের জবাবে মজা করে সোহা বলেন, ‘যদি আমাকে ছবিতে নেওয়া হয় তাহলে তো আর নায়িকা হওয়া যাবে না। করতে হবে অন্য একটি চরিত্র।’ কথাটা বলেই হো হো করে হেসে উঠলেন শর্মিলা ঠাকুরের কন্যা।