বড়দিন উপলক্ষে নানা আয়োজন
আজ শুভ বড়দিন। এ উপলক্ষে দেশের সব কটি টিভি চ্যানেল আয়োজন করেছে নানা অনুষ্ঠানের। বিটিভিতে রাতে থাকছে বড়দিনের আনন্দমেলা। এটিএন বাংলায় শান্তির সন্ধানে অনুষ্ঠানটি দেখানো হবে সকালে। থাকছে আরও দুটি অনুষ্ঠান—মঙ্গল দীপ ও বড়দিন কেন বড়। চ্যানেল আইতে দেখানো হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি একাত্তরের যীশু। পরিচালনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ। একুশে টিভিতে দেখানো হবে কয়েকটি অনুষ্ঠান। তবে সব কটিই আগে প্রচারিত হয়েছে। এনটিভিতে আলেখ্যানুষ্ঠান জয় পরমেশ্বরের জয় থাকছে সন্ধ্যায়। এখানে থাকছে গান, নাচ, বড়দিনের বাণী ও নাটক। দেশ টিভিতে আজ ক্লোজআপ কল-এর গান অনুষ্ঠানে গান করবেন ন্যান্সি। রাতে থাকছে নাটক ২২ ঘণ্টা ৫২ মিনিট। লিখেছেন ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয় করেছেন তারিন, শিমুল, তানিয়া, স্বাধীন খসরু প্রমুখ। আরও আছে বড়দিনের আড্ডা। বৈশাখী টিভিতে বড়দিন উপলক্ষে দেখানো হবে শাহরুখ এক্সক্লুসিভ। থাকছে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি দি ফাদার।