বড়দিনে এমা স্টোনের চাওয়া
হলিউডের অভিনেত্রী এমা স্টোন আর তাঁর ছেলেবন্ধু অ্যান্ড্রু গারফিল্ড এবারের বড়দিনে সুন্দর একটি কুকুর ছানার খোঁজ করছেন। আর এ কুকুর ছানার খোঁজ করতে তিনি বিভিন্ন দোকানে হানা দিচ্ছেন তাঁরা। এক খবরে এ তথ্য জানিয়েছে লস অ্যাঞ্জেলস টাইমস।এমা স্টোনের কুকুর ছানা পালনের শখ। তাঁর কাছে সাদা ও কালো রঙের দুটি কুকুর ছানা রয়েছে। এবারের বড়দিনে আরও একটি কুকুর ছানার খোঁজে এমা স্টোন আর তার ছেলেবন্ধু অ্যান্ড্রু গারফিল্ডকে অনেক ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে।এমার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এমা স্টোন ও গারফিল্ড ‘দ্য অ্যামাজিং স্পাইডারম্যান’ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই অন্তরঙ্গ হতে শুরু করেন। এ বছর তাদের একত্রে ঘর সাজানোর বেশকিছু জিনিসপত্র কিনতে দেখা গেছে। সম্প্রতি দুজন একসঙ্গে বেভারলি হিলসে ২৫ লাখ ডলারে একটি বাড়িও কিনেছেন। আর সে বাড়ির সদস্য হিসেবে আরও একটি কুকুর ছানা চাই তাদের।