বড়দের জন্য বন্যার বিশেষ কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে দুই মাস সফর শেষে দেশে ফিরেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। এসেই জানালেন, তিনি এবার বড় এবং অভিজ্ঞদের জন্য বিশেষ কোর্স শুরু করছেন। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই কোর্সের মেয়াদ হবে এক বছর। আর যাঁরা এই কোর্সে অংশ নিতে চান, তাঁদের অবশ্যই রবীন্দ্রসংগীত শিক্ষার ওপর অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগ করতে হবে লালমাটিয়ায় সুরের ধারাতে অথবা ০১৭১১৯৫৬৯৭৯ নম্বরে। আর পুরো কোর্সটি তত্ত্বাবধান করবেন বন্যা নিজেই।