বয়কট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড আর সময়ানুবর্তিতা—দুটোই যেন দুই ভিন্ন মেরুর ধারণা। বলিউডের কোনো কোনো তারকা তো সব জায়গায় দেরিতে পৌঁছানোকে স্টাইল হিসেবেই ধরে নিয়েছেন। তাঁদের জন্য একটা শিক্ষা হতে পারে সাইফ ও কারিনার ঘটনা। সংবাদ সম্মেলনে দেরি করে আসায় সাংবাদিকেরা বয়কট করেছেন তাঁদের।সম্প্রতি মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে একটি জুতার ব্র্যান্ডের প্রচারণা উপলক্ষে আসার কথা ছিল এই জুটির। সকাল ১০টা থেকেই অপেক্ষায় ছিলেন সাংবাদিকেরা। দুই ঘণ্টা পর হাত ধরাধরি করে ঢুকলেন কারিনা ও সাইফ। ততক্ষণে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে সাংবাদিকদের। সাইফ ও কারিনার সামনে দিয়েই সম্মেলন বয়কট করে বেরিয়ে যান তাঁরা।দেরিতে আসার সাফাইও দিয়েছেন সাইফ। আর কিছু নয়, মুম্বাইয়ের যানজটকেই দোষ দিয়েছেন তিনি। ওয়েবসাইট।