বয়স কোনো ব্যাপার নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যবয়সী অভিনেতাদের সঙ্গে স্বচ্ছন্দেই অভিনয় করে চলেছেন দীপিকা পাড়ুকোন। নিজের চেয়ে ২০ বছরের বড় অভিনেতাদের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয়ে কুণ্ঠাবোধ করেন না এই অভিনেত্রী। করবেনই বা কেন! তাঁর শুরুটাই তো হয়েছিল শাহরুখ খানের মতো চল্লিশোর্ধ্ব অভিনেতার হাত ধরে। তারপর একে একে অক্ষয় কুমার, সাইফ আলী খানের বিপরীতে চাঁদনিচক টু চায়না, লাভ আজকাল। সবে ২৪-এ পা রাখা এই তারকা বললেন, ‘বেশি বয়সী অভিনেতা! এটা কোনো ব্যাপারই না। গুরুত্বের বিষয় হলো, আমার বিপরীতে যিনি কাজ করছেন, তিনি ওই চরিত্রের জন্য কতটা মানানসই। দর্শক যখন সিনেমা দেখতে আসে, তখন বয়স নিয়ে মাথা ঘামায় না। তাহলে আমি ঘামাব কেন!’ ওয়েবসাইট।