ভক্তকে নিয়ে বাইকে চড়লেন ক্যাটরিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুযোগটা হিন্দি সিনেমার একনিষ্ঠ ভক্তদের জন্য। বিজয়ী ব্যক্তি তাঁর প্রিয় তারকার সঙ্গে একটা দিন কাটানোর সুযোগ পাবেন। ইউটিভি স্টারসের ‘লাইভ মাই লাইফ’ শো থেকে দিন কয়েক আগে মওকাটা পেয়েছিলেন পূজা আগরওয়াল নামে ২০ বছরের এক তরুণী। প্রিয় তারকা ক্যাটরিনা কাইফের সঙ্গে গোটা দিনটি তিনি আনন্দে কাটিয়েছেন। জিন্দেগি না মিলেগি দোবারা ছবির প্রচারণার অংশ হিসেবে ওই শোতে ক্যাটরিনাকে রাখা হয়েছিল। দিনটি স্মরণীয় করে রাখতে ভক্তকে নিখাদ আনন্দ দিতে এতটুকু কার্পণ্য করেননি ক্যাটরিনা। পূজাকে নিয়ে তিনি মোটরবাইক চালিয়েছেন। ইতিপূর্বে ইমরান খান ও সোনাক্ষী সিনহা সৌভাগ্যবান একজন ভক্তকে এমনই একটি দিন উপহার দিয়েছিলেন। ইউটিভির শোটি আগামী রোববার প্রচার করা হবে। বলিউড ওয়ার্ল্ড।