ভক্তদের টানে বিশ্বকাপের উদ্বোধনীতে লোপেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার লোপেজ।
জেনিফার লোপেজ।

শুরুতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কিছু সমস্যার কারণে উপস্থিত থাকবেন না বলেই জানিয়েছিলেন জেনিফার লোপেজ। কিন্তু শেষ পর্যন্ত ভক্তদের হতাশ করলেন না তিনি। আগামীকাল বৃহস্পতিবার রাতে ব্রাজিলের সাও পাওলোতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পিটবুলের সঙ্গে মঞ্চ মাতাবেন তিনি। দ্য গার্ডিয়ান-এর এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

জেনিফারের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘বিশ্বকাপের উদ্বোধনীতে পারফর্ম করছেন জেনিফার। তিনি বরাবরই বিশ্বকাপের উদ্বোধনীতে অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিলেন। এ ক্ষেত্রে যে সমস্যা ছিল, আমরা তার সমাধান করেছি। ফুটবল ভক্তদের হতাশ করতে চান না তিনি।’

বিশ্বকাপের উদ্বোধনীতে জেনিফার ছাড়াও থাকছেন পিটবুল ও ক্লডিয়া লেইটি। এই তিনজন মিলে বিশ্বকাপের অফিশিয়াল সং ‘উই আর ওয়ান’ (ওলে ওলা) এর সঙ্গে পারফর্ম করবেন।

এবারের ফিফার অফিশিয়াল গানটির সঙ্গে গত বিশ্বকাপে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’র সঙ্গে তুলনা করে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। ২০১০ সালে শাকিরার গাওয়া সেই গানটি ২০টির বেশি দেশে এক নম্বর গানের তালিকায় স্থান করে নিয়েছিল। সেই তুলনায় এবারের গানটি তত জনপ্রিয় হয়নি।

এবারের উদ্বোধনী অনুষ্ঠানে গানটির সঙ্গে পিটবুল, ক্লডিয়া, লোপেজ ছাড়াও ৬০০ জন পারফর্ম করবেন। এই শো হবে ২৫ মিনিটের। ১২ জুন তিন তারকার এই পারফরম্যান্সের মধ্য দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে আর শেষ হবে ১৩ জুলাই।

এবার বিশ্বকাপে ফিফার অফিশিয়াল গানটির ভিডিও