ভক্তদের দীপিকার ধন্যবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিশ্বাস্য একটা বছর কাটালেন। টানা চার-চারটি ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন দর্শকদের। ছবিগুলো হলো—রেস ২, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, চেন্নাই এক্সপ্রেস ও রাম-লীলা। দীপিকা পাড়ুকোনই এখন বলিউডের সবচেয়ে সফল তারকা। আর এই সাফল্যের মূলে যাঁরা আছেন, সেই ভক্ত-দর্শকদের কিন্তু ভুলে যাননি দীপিকা। এই অভিনেত্রী বলেছেন, দর্শকেরা ভালোবেসে গ্রহণ করেছেন বলেই তো তিনি পেয়েছেন সাফল্য।
দীপিকা বলেন, ‘এই বছরটা আমার জন্য অসাধারণ একটা বছর ছিল। আমার জীবনে অনেক কিছুই ঘটেছে। তবে সাফল্যের চেয়েও গুরুত্বপূর্ণ হলো, আমাকে যাঁরা সমর্থন করেছেন তাঁদের ধন্যবাদ দেওয়া, আমার সব ভক্ত, আমাকে যাঁরা সাহস জুগিয়েছেন, এতগুলো বছর আমার পাশে ছিলেন—সবাইকে।’ আইএএনএস।