ভক্তদের সোনম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরের মেঝে থেকে ছাদ পর্যন্ত কেবল বই আর বই। বই দিয়ে কেবল ঘরের সৌন্দর্যই বৃদ্ধি করেন না সোনম কাপুর, বইয়ের পোকা বলতে পারেন এই বলিউড তারকাকে। আপনার স্বপ্নের পুরুষটি কেমন হবে? উত্তরে জানালেন, অবশ্যই তাঁকে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক দিক থেকে বোধসম্পন্ন হতে হবে। কদিন আগে ভারতীয় এক দৈনিকে সাক্ষাৎ কার দিয়েছেন ২৬ বছর বয়সী সোনম। শুরুতেই তিনি বললেন তাঁর ওয়ার্ডরোব আর ছবির চরিত্র বাছাইয়ের ব্যাপারে। আরও বললেন, ‘আমার মনে হয় না সাধারণ দর্শকদের মনে এখনো কোনো গভীর দাগ ফেলতে পেরেছি আমি। তবে এটা জেনে খুশি হই যে, আমার ভক্তদের ৮০ শতাংশই নারী! এমনটা হওয়ার কারণ, আমি বোধহয় সত্যি সত্যিই লক্ষ্মী একটা মেয়ে বলেই!’ টিএনএন।