ভদ্র ভূত অমিতাভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূতের ছবি মানেই কি দর্শকদের ভয় দেখিয়ে গায়ে কাঁপুনি এনে দেওয়া? শুকিয়ে ফেলা গলা? অন্য রকম ভূতের ছবিও হতে পারে, যে ছবি দেখে ভয়ের বদলে দর্শকের মনে জন্ম নিতে পারে ভালোবাসা ও আবেগ। এমনই একটি ছবি করেছিলেন অমিতাভ বচ্চন। ২০০৮ সালে মুক্তি পাওয়া সেই ভূতনাথ-এর সিক্যুয়েল ভূতনাথ রিটার্নস আসছে। এবারও ভদ্র ভূতের ভূমিকাতেই আছেন অমিতাভ। এবারের ছবির গল্পটিও ভূতনাথ আর এক কিশোরের সম্পর্ক নিয়ে। এবার এক গরিব কিশোরকে দেখা দেবে ভূতনাথ। ভূতনাথের সাহায্য নিয়ে গরিব কিশোরটি অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে লড়বে। ছবিটি মুক্তি পাবে আগামী ১১ এপ্রিল। জি নিউজ।