ভদ্রতা ভুললেন শেরিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিন্স চার্লসের সঙ্গে দেখা করার আগে শেরিল কোলকে দেওয়া হয়েছিল ভদ্রতার বিশেষ প্রশিক্ষণ। প্রিন্সকে কীভাবে সম্বোধন করতে হবে, তা পইপই করে বলে দেওয়া হয়েছিল। তাও ভুলটা করেই ফেললেন তিনি। প্রিন্স চার্লসকে ডেকে বসলেন শুধু চার্লস বলে। তাতে অবশ্য রাগেননি প্রিন্স, বরং দুজনই ফেটে পড়েন হাসিতে। ‘প্রিন্স বাদ দিয়ে শুধু চার্লস বলে উঠলাম আমি। তখনই পাশে কেউ খুকখুক কেশে উঠল আমার ভুলটা ধরিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়ে। কিন্তু হাসি থামাতে পারছিলেন না প্রিন্স।’ বলেন শেরিল কোল। ব্রিটিশ সংগীতশিল্পী শেরিল প্রিন্স চার্লসের সঙ্গে কাজ করছেন তাঁদের নিজ নিজ ফাউন্ডেশনের হয়ে। এএনআই।