ভরতনাট্যম শিখতে কলকাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাস্ত্রীয় নৃত্য শিখতে ভারত যাচ্ছেন গাইবান্ধার গোলাম মোস্তফা। ভারতের কলকাতার নৃত্য শিক্ষাপ্রতিষ্ঠান পরম্পরায় রাজদ্বিপ ব্যানার্জির তত্ত্বাবধানে আগামী দুই বছর ভরতনাট্যম শিখবেন তিনি।

চার বছর ধরে একজন নৃত্যশিক্ষার্থীকে বৃত্তি দিয়ে আসছে ঢাকার সংস্কৃতিচর্চা কেন্দ্র সাধনা। তারই ধারাবাহিকতায় এ বছর বৃত্তি নিয়ে কলকাতায় যাচ্ছেন গোলাম মোস্তফা। এর আগে নিজ এলাকায় লোকনৃত্য শিখেছেন তিনি। গত তিন মাস ভরতনাট্যমে হাতখড়ি নিয়েছেন সাধনায়।

সাধনার এক মুখপাত্র জানান, বিগত সময়গুলোতে যাঁরা সাধনার বৃত্তি নিয়ে শিখে ফিরেছেন, তাঁদের সবাই ভালো করছেন। তাঁদের মধ্যে রয়েছেন আবু নাঈম, তাহনুন আহমেদী, মাহবুব হোসাইন ও রিয়া।